tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশনারায়ণগঞ্জে ময়লার ভাগাড়ে ৫ বস্তা এনআইডি কার্ড, তদন্তের নির্দেশ

নারায়ণগঞ্জে ময়লার ভাগাড়ে ৫ বস্তা এনআইডি কার্ড, তদন্তের নির্দেশ

নারায়ণগঞ্জে ময়লার ভাগাড় থেকে পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি), বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড ও সিলমোহর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় তা জানাতে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আনিসুর রহমান মিঞাকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ নির্দেশ দেন।

রোববার রাতে নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড় থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়ি এসে বস্তাগুলো ফেলে যায়। স্থানীয়রা এগিয়ে গেলে তারা দ্রুত পালিয়ে যায়। বস্তাগুলো খুলে দেখা যায় এনআইডি কার্ড ও নির্বাচনী সামগ্রী রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, উদ্ধারকৃত সব কার্ড ও সিল হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, সদর উপজেলা নির্বাচন অফিসার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার পূজামণ্ডপ পরিদর্শন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি জেলা প্রশাসককে নির্দেশ দেন, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এনআইডি ও নির্বাচনী সামগ্রী নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ সম্পর্কে প্রতিবেদন দিতে।