tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনরাকসু নির্বাচন স্থগিত

রাকসু নির্বাচন স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন স্থগিত করা হয়েছে। রাকসু নির্বাচন কমিশনার জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত তারিখে নির্বাচন আয়োজন সম্ভব নয়।

আগামী ২৫ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত অনুযায়ী তা পিছিয়ে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে পর্যাপ্ত জনবল পাওয়া যায়নি। ফলে নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে আয়োজন সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর রাকসু নির্বাচন করার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।