প্রথমবারের মতো লন্ডনে ফিলিস্তিন দূতাবাসের বাইরে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়েছে সোমবার সকালে। এর আগের দিন রবিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। তার পরদিনই এই ঐতিহাসিক পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কূটনীতিকরাও এ সময় যোগ দেন।



