মৌসুমি পূর্বাভাস অনুযায়ী মাত্র দুই দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্যে একটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে, আরেকটি ২৪ সেপ্টেম্বরের দিকে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে। পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ২৪ সেপ্টেম্বরের দিকে আরেকটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ঘনীভূত হতে পারে।
সংক্ষিপ্ত আবহাওয়ার পূর্বাভাস:
- সোমবার (২২ সেপ্টেম্বর):
সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায়, এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায়, এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। - মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর):
সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ পাঁচটি বিভাগের কিছু কিছু জায়গায়, এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। - বুধবার (২৪ সেপ্টেম্বর):
সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায়, এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। - বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর):
সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায়, এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।



