পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে একই পদমর্যাদার একজন কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে। এর মধ্যে পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদের এসএমপিতে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
বদলি ও নতুন পদায়নের মধ্যে রয়েছে:
- পুলিশ অধিদপ্তরের এআইজি ড. এলিজা শারমীনকে বিপিএ সারদাতে বদলি।
- রাজারবাগ পুলিশ টেলিকমের পুলিশ সুপার আসমা বেগম রিটাকে নোয়াখালী পিটিসিতে বদলি।
- নোয়াখালী পিটিসি পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ ইমামকে পিবিআইয়ে বদলি।
- আরএমপির উপপুলিশ কমিশনার মো. আব্দুর রশিদকে র্যাবে বদলি।
- সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এপিবিএনে বদলি ও পদায়ন।
- সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার কামারুম মুনিরাকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ অধিদপ্তরে বদলি ও পদায়ন।
- আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রুহুল আমীনকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) হাইওয়ে পুলিশে বদলি।
- এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমীকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) পিটিসি টাঙ্গাইলে বদলি।
- বিপিএ সারদার অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ারকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ঢাকার এসবিতে বদলি ও পদায়ন।



