tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়সাইবার স্পেসে জুয়ার শাস্তি দুই বছর কারাদণ্ড বা ১ কোটি টাকা জরিমানা

সাইবার স্পেসে জুয়ার শাস্তি দুই বছর কারাদণ্ড বা ১ কোটি টাকা জরিমানা

অনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণার ক্ষেত্রে অপরাধীরা সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডের শাস্তি পেতে পারেন। সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এ এই বিধান রাখা হয়েছে। শুক্রবার এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

অধ্যাদেশ অনুযায়ী, কেউ যদি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল, অ্যাপ, ডিভাইস তৈরি, পরিচালনা বা জুয়ায় অংশগ্রহণ করে, অথবা অন্যকে উৎসাহিত বা প্ররোচিত করে; অনলাইনে বা সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন ফেসবুক, ইউটিউব, গুগল, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটক-এ প্রচার বা বিজ্ঞাপন দেয়, তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর ২০ ধারা অনুযায়ী, এসব অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

তথ্যবিবরণীতে আরও জানানো হয়, অনলাইন জুয়া বন্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা রয়েছে। সকলকে জুয়া খেলা, উৎসাহ বা প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অপরাধ দমন ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে অনলাইন জুয়ার সকল গেটওয়ে, অ্যাপ, লিংক, ওয়েবসাইট এবং বিজ্ঞাপন জরুরি ভিত্তিতে বন্ধ, ব্লক বা অপসারণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমকে অবহিত করা হচ্ছে।