tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিযুগপৎ আন্দোলনের সঙ্গে এনসিপি নেই: নাহিদ ইসলাম

যুগপৎ আন্দোলনের সঙ্গে এনসিপি নেই: নাহিদ ইসলাম

সাত দফা দাবিতে জামায়াতসহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই। নিম্নকক্ষ নয়, উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় এনসিপি। তাই জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে আমাদের অবস্থান নেই।

তিনি আরও বলেন, বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট নয়, স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এগোবে এনসিপি। গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে চেয়ে আমরা যৌথ নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা দিয়েছি। অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি গঠন করে মাঠে নামবে এনসিপি।

নিবন্ধন প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, নির্বাচন কমিশন শাপলা প্রতীক না দেওয়ার যথাযথ কারণ দেখাতে পারেনি। তাই আমরা আশা করছি শাপলা প্রতীক পাব।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, জোট ও গণপরিষদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, আওয়ামী দোসররা এখনো সক্রিয়, তাই তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।