tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকচীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের (সিইএনসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তিব্বতের উত্তরাঞ্চলের নাগচু এলাকার একটি উচ্চ পার্বত্য কাউন্টিতে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।

সিইএনসির তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থলের পাঁচ কিলোমিটারের মধ্যে ভূমির গড় উচ্চতা প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার। তিব্বতের রাজধানী লাসা থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। স্থানীয় এলাকায় ভূমিকম্পের কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়েছে।

সিইএনসি জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারির পর চীনে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। শক্তিশালী কম্পনের পর তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া না গেলেও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে আরও তথ্যের প্রয়োজন রয়েছে।

এর আগে ২০১০ সালে চীনের প্রতিবেশী ছিংহাই প্রদেশের ইউশু এলাকায় ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ভয়াবহ ওই দুর্যোগে অন্তত ২ হাজার ৬৯৮ জন নিহত হন। এ ছাড়া প্রায় ৩০০ জন নিখোঁজ ছিলেন।