tanaka
প্রচ্ছদরাজধানীজেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএনের যৌথ অভিযান

জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএনের যৌথ অভিযান

রাজধানীর মোহাম্মদপুরে মাদক কারবার, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে যৌথ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শুরু হওয়া এ অভিযান গভীর রাত পর্যন্ত চলে।

অভিযানে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও এসআরবির সদস্যরা অংশ নেন।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের অংশ হিসেবে মোহাম্মদপুরের লোহার গেট, জেনেভা ক্যাম্প এবং মোহাম্মদপুর থানা-সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কার্যক্রম পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক কারবারি, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধের লক্ষ্যে এ বিশেষ অভিযান চালানো হয়েছে।

তবে অভিযানে কতজনকে আটক করা হয়েছে কিংবা কী পরিমাণ মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।