গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নিশ্চিত হামে ১৫২ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৬৯ জন আক্রান্ত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৬০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৫৭৩ জন। অন্যদিকে, সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬ হাজার ২৯৭।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৫ হাজার ৬৫৫ জন।
সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর



