প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, “সরকারি প্রজ্ঞাপন এসআরও নং ৫৫-আইন/২০২৫, তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৫ অনুযায়ী গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।”



