tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনভারতে মুক্তি পাচ্ছে না পাক অভিনেতা ফাওয়াদ খানের ‘আবির গুলাল’

ভারতে মুক্তি পাচ্ছে না পাক অভিনেতা ফাওয়াদ খানের ‘আবির গুলাল’

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও বলিউড অভিনেত্রী বাণী কাপুর অভিনীত ছবি ‘আবির গুলাল’ ভারতের সীমান্ত ও রাজনৈতিক সংবেদনশীলতার কারণে এখনও ভারতে মুক্তি পায়নি। ১২ সেপ্টেম্বর ছবিটি ভারত ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে।

প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) জানিয়েছে, ভারতে এই ছবির কোনো মুক্তি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তির খবরে বিভ্রান্তি ছড়ালেও তা ভিত্তিহীন।

গল্পটা এমন: ছবিটি মূলত ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মুক্তির আগে পেহেলগাম হত্যাকাণ্ড ঘটায় ভারত-পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়। ফলে ‘আবির গুলাল’-এর মুক্তিও আটকে যায়। ভারত সরকার পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, এবং দেশের বিভিন্ন সংগঠনও ছবির মুক্তি বন্ধের দাবি জানায়। ছবির নায়িকা বাণী কাপুরকেও পাকিস্তানি অভিনেতার সঙ্গে জুটি বাঁধার কারণে সমালোচনার মুখোমুখি হতে হয়।

শেষপর্যন্ত আন্তর্জাতিক স্তরে ছবিটি মুক্তি পায় ১২ সেপ্টেম্বর। এরপরও শুক্রবার কিছু সংবাদে দাবি করা হয়, ২৬ সেপ্টেম্বর ভারতে ছবিটি মুক্তি পাবে। তবে তা সম্পূর্ণ মিথ্যা। ফাওয়াদ খানের ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-কে ‘লজ্জাজনক হামলা’ আখ্যায়িত করার পোস্টের পর থেকে বিতর্ক তীব্র হয় এবং এটি ‘আবির গুলাল’-এর ভারতে মুক্তির সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এর আগেও উরির হামলার পর পাকিস্তানি শিল্পীদের ওপর ভারতের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল।