tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিসরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম গণঅধিকার পরিষদের

সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম গণঅধিকার পরিষদের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে রক্তাক্ত করার ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে ৪৮ ঘণ্টার মধ্যে আমরা এমন কর্মসূচি শুরু করব, যা সরকারের পক্ষ থেকে আর রোধ করা সম্ভব হবে না।

রোববার (১৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, “আমরা এখনই স্পষ্ট করে বলছি না, কোন কর্মসূচি হবে। এটি হতে পারে যমুনা ঘেরাও বা সচিবালয় ঘেরাও। ৪৮ ঘণ্টার মধ্যে যদি আমাদের নেতাকর্মীরা সচিবালয় বা যমুনা ঘেরাও শুরু করে, তার পুরো দায় সরকারকেই বহন করতে হবে।”

রাশেদ খাঁন আরও জানান, নুরুল হক নুর ১৭ দিন ধরে হাসপাতালের বিছানায় রয়েছেন। আজ তিনি মুক্তি পেতে চেয়েছিলেন, কারণ দীর্ঘ সময় হাসপাতালে থাকা একজন জাতীয় নেতার জন্য অত্যন্ত কষ্টদায়ক। তবে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা জানান, নুর এখনো রিলিজ নেওয়ার উপযুক্ত নয়। তার নাক ও চোয়াল ভাঙা, মাড়িতে আঘাত এবং মাথায় চোটের কারণে তিনি এখনও শক্ত কোনো খাবার খেতে পারছেন না।