tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ডাকসু নির্বাচন- ভোটের ফল ম্যানিপুলেট করা হলে শিক্ষার্থীরা জবাব দেবে: আবিদুল

ডাকসু নির্বাচন- ভোটের ফল ম্যানিপুলেট করা হলে শিক্ষার্থীরা জবাব দেবে: আবিদুল

ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনের ফল ম্যানিপুলেট করা হলে সাধারণ শিক্ষার্থীরা তা প্রতিহত করবে বলে সতর্ক করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম। তিনি দাবি করেন, নির্বাচন সুষ্ঠুভাবে হলে তাদের ভূমিধস জয় হবে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ডাকসু ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। ভোট শেষে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবিদুল এসব মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, “আমরা ভেবেছিলাম সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু নির্বাচনের দিন রিটার্নিং কর্মকর্তা ভুল তথ্য দিয়েছেন, যা মেনে নেওয়া যায় না। তাকে বহিষ্কার করা হলেও প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। বেগম রোকেয়া হল ও অমর একুশে হলে সিল মারা ব্যালট বিতরণ করা হয়েছে। কত ব্যালট সিল মারা হয়েছে তা স্পষ্ট নয়।”

অভিযোগের জবাবে তিনি আরও বলেন, একজন ভোটারের ৪১টি ব্যালট দেওয়া হয়, যা মনে রাখা সম্ভব নয়। এজন্য বাইরে থেকে (কেন্দ্রের ১০০ মিটারের বাইরে) লিখে দেওয়া হয়েছিল। কিন্তু অনেক বহিরাগত নেতা ও জামায়াত-শিবির কর্মীরা ক্যাম্পাসে ঘুরে বেড়িয়েছেন।

আবিদুল জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তারা ১১টি লিখিত অভিযোগ দিয়েছেন, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি এক প্রার্থীর ব্যালট নম্বর প্রকাশ করার কারণে ছাত্রত্ব বাতিলের হুমকিও দেওয়া হয়েছে।

তিনি বলেন, “অভিযোগ যখন একাধিক জায়গা থেকে আসে, তখন তা উপেক্ষা করা যায় না। বিশ্ববিদ্যালয় এলাকায় জামায়াত-শিবির কর্মীদের উপস্থিতি উদ্বেগজনক। তাদের প্রতিহত করার আহ্বান জানাচ্ছি।”