tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশদেবীগঞ্জে ভ্যানে করে টাপেন্ডাটল সরবরাহকালে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেবীগঞ্জে ভ্যানে করে টাপেন্ডাটল সরবরাহকালে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিপুল পরিমাণ টাপেন্ডাটল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মোশারফ হোসেন বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নূরপাড়া এলাকার বাসিন্দা এবং সাইদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ হাইস্কুলের সামনে অভিযান চালানো হয়। এ সময় মোশারফকে আটক করে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস ভারতীয় টাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়।

সূত্র জানায়, মোশারফ নিয়মিত ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ রুটে টাপেন্ডাটল সরবরাহ করত। গ্রেপ্তারের দিনও সে ভ্যানে করে দেবীগঞ্জে সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিল।

অভিযানে দেবীগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ, এএসআই শফিকুল ইসলাম ও এএসআই নূর আলম অংশ নেন।

দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।