tanaka
প্রচ্ছদজাতীয়যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম

জেনেভায় জাতিসংঘ দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা তারেক মো. আরিফুল ইসলামকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম পররাষ্ট্রসচিব পদে যোগ দেওয়ার পর থেকে পদটি শূন্য ছিল।

ইতোমধ্যে তিনি জেনেভা থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

পেশাদার কূটনীতিক তারেক মো. আরিফুল ইসলাম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর তিনি দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের জুনে জেনেভায় যোগদানের আগে তিনি শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার ছিলেন। এছাড়া ২০২০ সালের নভেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধির দায়িত্বও পালন করেন। এর আগে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত নিউইয়র্ক মিশনে ফার্স্ট সেক্রেটারি ও কাউন্সেলর এবং ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনে কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।