tanaka
প্রচ্ছদজাতীয়৯ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন: আপিল বিভাগের আদেশ

৯ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন: আপিল বিভাগের আদেশ

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর), সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক আদেশে জানিয়েছে, নির্ধারিত তারিখে ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইনি কোনো প্রতিবন্ধকতা নেই।