tanaka
প্রচ্ছদজাতীয়হাসিনা-কামালের বিরুদ্ধে মামলায় রাজসাক্ষী মামুনের জেরা বৃহস্পতিবার

হাসিনা-কামালের বিরুদ্ধে মামলায় রাজসাক্ষী মামুনের জেরা বৃহস্পতিবার

মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জেরা হবে আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্ব

বুধবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে জেরা হওয়ার কথা থাকলেও, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন সময় চাওয়ায় তা স্থগিত করা হয়েছে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করে জানান, স্টেট ডিফেন্সের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মামুনের জেরা নেওয়া হবে।

এর আগে, ২ সেপ্টেম্বর রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন মামুন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় পুলিশে রাজনৈতিক প্রভাব ও গ্রুপিং ছিল, এবং শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা সংঘটিত হয়। এ ঘটনায় নিজের দায় স্বীকার করে তিনি শহীদ ও আহতদের পরিবার, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

চানখারপুলে ২০২৪ সালের ৫ আগস্ট ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ (৩ সেপ্টেম্বর) পঞ্চম দিনের মতো সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। পুলিশ এদিন কনস্টেবল সুজনসহ চার কর্মকর্তা হাজির করলেও প্রসিকিউশন সাক্ষী উপস্থাপনে সময় চাওয়ায় সাক্ষ্যগ্রহণ স্থগিত করা হয়েছে।