যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার দাবি অনুযায়ী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্মিলিতভাবে আমেরিকার স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন।
সম্প্রতি বেইজিংয়ে আয়োজিত চীনের এক সামরিক প্যারেড চলাকালীন সময়ে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে বলেন, “আপনারা যখন আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, সেই প্রেক্ষাপটে কিম জং উন ও ভ্লাদিমির পুতিনকে উষ্ণ শুভেচ্ছা জানান।”
এই সামরিক প্যারেড আয়োজনের মাধ্যমে চীন তাদের অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক শক্তি প্রদর্শন করতে চেয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের অভিমত। এতে একটি স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে—যেকোনো বৈশ্বিক সংঘাতে যুক্তরাষ্ট্রের মোকাবিলায় প্রস্তুত বেইজিং।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে যখন কিম জং উন ও ভ্লাদিমির পুতিন শি জিনপিংয়ের পাশে উপস্থিত ছিলেন, তখন ট্রাম্প এই ঘটনাকে আমেরিকার বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন।
এদিকে, সামরিক কুচকাওয়াজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণ না করায় তিনি এই ঘটনার সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন বলে ধারণা করা হচ্ছে।



