tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাবিসিবি পরিচালক পদে নির্বাচন করবেন বুলবুল

বিসিবি পরিচালক পদে নির্বাচন করবেন বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বোর্ডের পরিচালক পদে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তিন মাস আগে দায়িত্ব নেওয়ার সময় তিনি বোর্ডে দীর্ঘ সময় থাকার পরিকল্পনা নেই বলে জানিয়েছিলেন, তবে এবার তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় বুলবুল স্টেডিয়ামের অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।”

বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন সম্ভবত আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বুলবুল বলেন, “অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। এখানে সভাপতি নয়, পরিচালক নির্বাচন হয়। সেখানেই আমার লক্ষ্য এবং চেষ্টা করব নির্বাচিত হওয়ার।”

বিসিবিতে আসার আগে বুলবুল আইসিসিতে দীর্ঘ সময় কাজ করেছেন। দেশের ক্রিকেটের উন্নয়নে তার অভিজ্ঞতা কাজে লাগাতে সাময়িক দায়িত্ব নিয়েছিলেন তিনি। একাধিকবার নিজেই বলেছিলেন, বোর্ডে আসা তার অল্প সময়ের পরিকল্পনা।

কিন্তু কিছু মাস কাজ করার পর তার মানসিকতা পরিবর্তিত হয়েছে। গত কয়েক দিন ধরেই গুঞ্জন ছিল যে বুলবুল বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নেবেন—এবার তা সত্যি হতে যাচ্ছে।

গত ২৮ আগস্ট বুলবুল বলেন, “আমার ব্যক্তিগত ইচ্ছা হলো… হঠাৎ এখানে এসে দায়িত্ব গ্রহণ করেছি। আইসিসিতে আমার সব পার্মানেন্ট কাজ ছেড়ে দিয়েছি দেশের জন্য। যতদিন সম্ভব দায়িত্ব পালন করেছি, কিন্তু পরবর্তীতে সেখানে আমার হাত নেই।”