tanaka

দুই জেলায় নতুন পুলিশ সুপার

চুয়াডাঙ্গা ও বাগেরহাটের দুই পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। সেখানে নতুন পুলিশ সুপার হিসেবে দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ...
প্রচ্ছদআন্তর্জাতিকআবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

ভূমিকম্পের রেশ কাটতেই আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৫৯ মিনিটে ৫.২ মাত্রার নতুন ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জালালাবাদের উত্তর-পূর্বে প্রায় ৩৪ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ভূমিকম্পটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলেও অনুভূত হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪ এবং এর কেন্দ্র আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে।

রোববার আঘাত হানা ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানে প্রাণহানির সংখ্যা এক হাজার ৪১১ জনে পৌঁছেছে। আহত হয়েছে অন্তত তিন হাজার ১২৪ জন। তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদের বরাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

মুজাহিদ আরও জানান, কুনার প্রদেশে রোববারের ভূমিকম্পে পাঁচ হাজার ৪০০টির বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে গাজীবাদ গ্রাম প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। গ্রামের বাসিন্দা রাব্বানি জানান, তিনি নিজের বাবা-মা, স্ত্রী ও চার সন্তানসহ পরিবারের সাতজনকে হারিয়েছেন। তিনি বলেন, “এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে, কিন্তু সাহায্য পৌঁছায়নি।”

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, আফগানিস্তানের কৃষি ও খাদ্য নিরাপত্তা বিপন্ন অবস্থায় রয়েছে। ৩৯ হাজার বর্গকিলোমিটারের বেশি গমক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে তিন লাখ ৪৯ হাজার টন প্রধান ফসল ঝুঁকির মুখে পড়তে পারে। এছাড়া ক্ষতিগ্রস্ত অঞ্চলে ১.৩৮ মিলিয়ন পশু বিপদে আছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ এবং ভূগর্ভের গভীরতা ৮ কিলোমিটার।