tanaka

চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে চলতি আগস্ট মাসে আরও পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এসব কার্গোতে মোট প্রায় ১...
প্রচ্ছদসারাদেশহাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫ শিশু।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯১। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৮৯০ শিশুর মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১,০২৫

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৪ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ৯৫১ শিশু

এ সময়ে নতুন করে ৮৯৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বিপরীতে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৬৩ শিশু

মোট আক্রান্ত ও হাসপাতালে ভর্তি

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৭৬। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৪৩ জনের

এ ছাড়া হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২১ হাজার ৯০৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের হালনাগাদ তথ্যে হাম ও হামের উপসর্গজনিত রোগীর পাশাপাশি মৃত্যুর সংখ্যাও নজরদারিতে রাখা হচ্ছে।