tanaka

যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: ইরানের উপ-স্পিকার

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির (পার্লামেন্ট) উপ-স্পিকার আলী নিকজাদ। ইরানের বার্তা সংস্থা মেহের...
প্রচ্ছদরাজনীতিসোমবার গাইবান্ধা যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

সোমবার গাইবান্ধা যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

গাইবান্ধা সফরে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল সোমবার (১০ আগস্ট) সাঘাটায় হামলায় নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জুন গাইবান্ধার সাঘাটায় সংঘটিত হামলায় নিহত দুই নেতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন ডা. শফিকুর রহমান। পরে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

সাঘাটা উপজেলার বোনারপাড়া-কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং গাইবান্ধা জেলা আমির আবদুল করিম।

জনসমাবেশে সভাপতিত্ব করবেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়ারেছ।