tanaka

মুয়াজ্জিন থেকে ঢাকাই সিনেমার খলনায়ক ডন

একসময় মসজিদে নিয়মিত আজান দিতেন আশরাফুল হক ডন। নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে পা রাখার পর নানা আলোচিত চরিত্রে অভিনয় করে পরিচিতি পান খলনায়ক হিসেবে।...
প্রচ্ছদরাজনীতিপ্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দফা দাবি

প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দফা দাবি

মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কুরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন, কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন না করাসহ ৯ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ

রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনটির পক্ষ থেকে লিখিতভাবে এসব দাবি তুলে ধরা হয়।

হেফাজতে ইসলামের মহাসচিব মুহাম্মাদ সাজেদুর রহমানের সই করা লিখিত দাবিতে বলা হয়, মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কুরআন ও ইসলাম ধর্মের অবমাননা প্রতিরোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। একই সঙ্গে কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন না করার দাবিও জানানো হয়েছে।

দাবির তালিকায় ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করা হয়েছে। পাশাপাশি ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের, তাদের নির্দেশদাতা এবং হত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার মাধ্যমে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে সংগঠনটি।

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের মাস্টার্স সমমানের স্বীকৃতি কার্যকর করার দাবিও জানিয়েছে হেফাজত। সংগঠনটির মতে, এর মাধ্যমে শিক্ষার্থীদের দেশ-বিদেশে কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে। বিশেষ করে ধর্মীয় শিক্ষকসহ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকারি মাদ্রাসার ডিগ্রির পাশাপাশি কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের মাস্টার্স সমমানের ডিগ্রিকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে সংগঠনটি।

হেফাজতের লিখিত দাবিতে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা এবং হিজবুত তাওহিদকে নিষিদ্ধ করার দাবিও রয়েছে। পার্বত্য চট্টগ্রামে দেশি-বিদেশি মিশনারিদের কথিত ষড়যন্ত্র ও অপতৎপরতা বন্ধের পাশাপাশি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ে আলেমদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে দেশের আলেম-ওলামাকে রাষ্ট্রীয় পুনর্গঠন কার্যক্রমে অংশীদার করার আহ্বান জানানো হয়েছে।

তাবলিগ জামাত ও বিশ্ব ইজতেমা নিয়েও দাবি জানিয়েছে হেফাজত। সংগঠনটির বক্তব্য, বাংলাদেশে তাবলিগ জামাতের কার্যক্রম ও টঙ্গীর বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। এ কারণে ভারতের মাওলানা সাদ কান্ধলভীর বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখা এবং টঙ্গীর ইজতেমা ময়দানে তার অনুসারীদের ইজতেমা আয়োজনের অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছে তারা।

রোববার বিকেল ৪টার দিকে বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এতে দেশের বিভিন্ন এলাকার প্রায় ৭০ জন বিশিষ্ট আলেম অংশ নেন।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান উপস্থিত ছিলেন।