tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশনাটোরে মন্ত্রীর পথসভাস্থল থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক

নাটোরে মন্ত্রীর পথসভাস্থল থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক

নাটোরের উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার পথসভাস্থল থেকে খেলনা পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম শামস আল আমিন তামিম (২৯)। তিনি নাটোর শহরের কানাইখালী এলাকার বাসিন্দা ও সার ডিলার শামসুল আলমের ছেলে। এছাড়া তিনি বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা গণভবনের সামনে মন্ত্রী আফরোজা খানম রিতার পথসভা চলছিল। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভা চলাকালে খয়েরি রঙের পোশাক পরা এক যুবকের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তলসদৃশ বস্তু উদ্ধার করা হয় এবং পরে তাকে নাটোর সদর থানায় নেওয়া হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলম জানান, উত্তরা গণভবন পরিদর্শন শেষে মন্ত্রী পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় ওই যুবকের সঙ্গে মন্ত্রীর দুইবার ধাক্কা লাগে। এতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে একটি পিস্তলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তামিম দাবি করেন, বস্তুটি তার বাবার নামে লাইসেন্স করা অস্ত্র এবং আত্মরক্ষার জন্য তিনি সঙ্গে এনেছিলেন। তিনি নিজেকে একজন শিক্ষার্থী বলেও পরিচয় দেন।

তবে তদন্ত-সংশ্লিষ্ট একাধিক সূত্রের ভাষ্য, উদ্ধার হওয়া বস্তুটি প্রকৃত আগ্নেয়াস্ত্র নয়; এটি একটি খেলনা পিস্তল, যা দেখতে আসল পিস্তলের মতো।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম বলেন, উদ্ধার হওয়া বস্তুটি খেলনা পিস্তল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে জনসমাবেশে এটি কেন আনা হয়েছিল এবং এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।