tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিক৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক নাথান থমাস কে?

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক নাথান থমাস কে?

মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার তরুণ নাথান থমাস।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে ১৮ বছর ৩৪৬ দিন বয়সে ফ্লোরিডার ‘মিয়ামি ডেড কলেজ’-এ শিক্ষক হিসেবে যোগ দেন নাথান। এর মাধ্যমে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপকের স্বীকৃতি অর্জন করেন।

অসাধারণ শিক্ষাজীবন

নাথান থমাস একজন মেধাবী প্রকৌশল শিক্ষার্থী। মাত্র ১০ বছর বয়সে ‘ডুয়াল-এনরোলমেন্ট’ প্রোগ্রামের মাধ্যমে কলেজে ভর্তি হন তিনি। এরপর ১৪ বছর বয়সে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্থানান্তরিত হন।

মাত্র ১৮ বছর বয়সেই তড়িৎ প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন নাথান। তার এই অসাধারণ শিক্ষাগত সাফল্য তাকে বিশ্বের নজরে নিয়ে আসে।

৩০৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙা

নাথানের আগে পুরুষদের মধ্যে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক হওয়ার রেকর্ডটি ছিল স্কটিশ গণিতবিদ কলিন ম্যাকলরিনের দখলে। ১৭১৭ সালে মাত্র ১৯ বছর বয়সে অধ্যাপক হয়েছিলেন তিনি।

এ ছাড়া নারী-পুরুষ উভয়ের মধ্যে সর্বকনিষ্ঠ অধ্যাপকের রেকর্ডধারী আলিয়া সাবুরের চেয়েও নাথান ১৬ দিন ছোট। আলিয়া ২০০৮ সালে ১৮ বছর ৩৬২ দিন বয়সে এই রেকর্ড গড়েছিলেন।

বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনা

বর্তমানে নাথান মিয়ামি বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব ল’-এ ‘জুরিস ডক্টর’ ডিগ্রির জন্য পড়াশোনা করছেন। পাশাপাশি অনলাইনে বিভিন্ন কোর্স পড়াচ্ছেন তিনি। ২০২৮ সালে তার আইন বিষয়ে ডিগ্রি সম্পন্ন করার কথা রয়েছে।

ভবিষ্যতে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) খাতের সঙ্গে সম্পর্কিত মেধাস্বত্ব আইন নিয়ে কাজ করতে চান নাথান।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাথান জানান, প্রকৌশল শিক্ষা তাকে জটিল সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে সমাধান করার দক্ষতা দিয়েছে। আইন পড়ার ক্ষেত্রেও তিনি একই পদ্ধতি অনুসরণ করছেন।

সূত্র: সামা টিভি