tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিহাসিনাকে নিয়ে ভারত সরকারও এক ধরনের চাপে আছে: আসিফ

হাসিনাকে নিয়ে ভারত সরকারও এক ধরনের চাপে আছে: আসিফ

গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারত সরকার এক ধরনের চাপে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ হোসেন সজীব ভুইয়া।

তিনি বলেন, ভারত সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে কয়েকবার শোনা গেছে, শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, তিনি রাজনৈতিক বক্তব্য ও কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

আসিফ হোসেন বলেন, “প্রথমে আমরা শুনেছিলাম, তিনি সরাসরি উপস্থিত হয়ে বক্তব্য দেবেন। পরে দেখা গেল, তিনি অনলাইনে আসবেন। এরপর বলা হলো, তাকে দেখা যাবে না, তবে তার কণ্ঠ শোনা যাবে। এর অর্থ হলো, ভারত সরকারও এক ধরনের চাপে রয়েছে। তিনি সেখানে হয়তো স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না।”

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১-দলীয় ঐক্যের আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনাকে অন্য কোনো দেশ আশ্রয় দেবে না দাবি করে আসিফ বলেন, “আমরা শুনেছি, তিনি বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমার মনে হয় না, কোনো দেশই তাকে সেই সুযোগ দেবে। কারণ, তিনি বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে প্রায় ১ হাজার ৪০০ মানুষ হত্যার অভিযোগ রয়েছে, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল।”

সবশেষে তিনি বলেন, “৫ আগস্ট ভারত সরকার বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। আদালত তার বিষয়ে যে রায় দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন হবে।”