tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিতেলের চেয়ে বেশি লাভ ব্যাংক সুদে

তেলের চেয়ে বেশি লাভ ব্যাংক সুদে

পদ্মা, মেঘনা ও যমুনার আয়ের বড় উৎস সুদ

দেশের পেট্রোলিয়াম আমদানি, পরিশোধন ও বিপণন নিয়ন্ত্রণ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বিপিসির অধীনে থাকা তিনটি বিপণন কোম্পানি—পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল—দেশজুড়ে জ্বালানি পণ্য সরবরাহ করে।

বিপিসি এসব কোম্পানিকে বাকিতে তেল দেয়; তারা ডিলারদের কাছে আগাম অর্থ নিয়ে তা নগদে বিক্রি করে। বিক্রির বিপরীতে লিটারপ্রতি নির্ধারিত কমিশন পায়। সর্বশেষ গেজেট অনুযায়ী, ডিজেলে কমিশন ৭০ পয়সা, কেরোসিনে ৮০ পয়সা, এবং অকটেন-পেট্রোলে ৯০ পয়সা।

তবে গত পাঁচ বছরে তেল বিক্রির চেয়ে ব্যাংকে রাখা টাকায় সুদ থেকেই বেশি আয় করেছে এসব কোম্পানি।২০১৯-২০ থেকে ২০২৩-২৪ অর্থবছরে তিন কোম্পানির সম্মিলিত নিট লাভ হয়েছে ৪৭৬২ কোটি টাকা। এর মধ্যে অপারেটিং (মূল ব্যবসা) আয় মাত্র ১২৯৯ কোটি টাকা, আর বাকি ৩৪৬৩ কোটি টাকা এসেছে ব্যাংক সুদসহ নন-অপারেটিং খাত থেকে।

অভিযোগ রয়েছে, বিপিসির বকেয়া টাকা পরিশোধ না করে জমিয়ে রাখা অর্থ দীর্ঘমেয়াদে ব্যাংকে বিনিয়োগ করে তারা মূল ব্যবসার চেয়ে বেশি মুনাফা করছে।

কোম্পানিওয়ারি বিশ্লেষণ

পদ্মা অয়েল

  • ২০২৩-২৪ সালে অপারেটিং মুনাফা: ১৪৫.৮৯ কোটি টাকা
  • ব্যাংক সুদসহ নন-অপারেটিং আয়: ৩৯১.৬৯ কোটি টাকা
  • নিট লাভ (কর পরবর্তী): ৪০৮.৫৮ কোটি টাকা
  • ৫ বছরে মোট নিট লাভ: ১৫০৬.০৬ কোটি টাকা
  • ৫ বছরে ব্যাংক সুদ আয়: ১৫৩৪.৭৬ কোটি টাকা

মেঘনা পেট্রোলিয়াম

  • ২০২৩-২৪ সালে অপারেটিং মুনাফা: ১৫৮.৭৫ কোটি টাকা
  • ব্যাংক সুদসহ নন-অপারেটিং আয়: ৫২৭.৪৪ কোটি টাকা
  • নিট লাভ (কর পরবর্তী): ৫৪২.৩০ কোটি টাকা
  • ৫ বছরে মোট নিট লাভ: ১৮৯১.০৩ কোটি টাকা
  • ৫ বছরে ব্যাংক সুদ আয়: ১৭৭১.০১ কোটি টাকা

নগদ ও ব্যাংক স্থিতি

২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত তিন প্রতিষ্ঠানের হাতে নগদ ও ব্যাংক স্থিতি ছিল ১৭ হাজার ৩৪ কোটি টাকা।

  • পদ্মা অয়েল: ৫৪৯০ কোটি
  • মেঘনা পেট্রোলিয়াম: ৫৪৭৭ কোটি
  • যমুনা অয়েল: ৬০৬৬ কোটি

বিপিসির পাওনা

একই সময়ে তিন কোম্পানির কাছে বিপিসির পাওনা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৭৯ কোটি টাকা।

  • পদ্মা: ৯৩৬৯ কোটি
  • মেঘনা: ৭২৩৩ কোটি
  • যমুনা: ৭৯৭৭ কোটি