tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক যোগ দিচ্ছেন ২৯ অক্টোবর

প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক যোগ দিচ্ছেন ২৯ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী আগামী ২৯ অক্টোবর থেকে যোগদান করবেন। শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত যোগদান নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কিছুটা বিলম্ব হলেও আগামী ২৯ অক্টোবর থেকে তাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, যোগদানের পর নবনিযুক্ত সহকারী শিক্ষকদের জন্য প্রয়োজনীয় পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা দক্ষতার সঙ্গে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করতে পারেন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের শেষ দিকে দেশের ৬১ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হয়। নির্বাচনের কয়েক দিন আগে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হলেও সরকার পরিবর্তনের পর তাদের যোগদান স্থগিত রাখা হয়।

পরবর্তীতে দায়িত্ব গ্রহণের পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়ায় পুরো প্রক্রিয়াটি পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ধারাবাহিকতায় গত ১০ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সুপারিশপ্রাপ্তদের বিষয়ে পুলিশি তদন্তের নির্দেশ দেয়।

নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে গত ৯ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২১ জানুয়ারি ফল প্রকাশ করা হয়। এতে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে মৌখিক পরীক্ষা শেষে গত ফেব্রুয়ারিতে ১৪ হাজার ৩৮৪ জনকে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

এই নিয়োগে আবেদন করেছিলেন ১০ লাখ ৮০ হাজার ৯৫ জন চাকরিপ্রার্থী। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন।

নিয়োগের প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর দ্বিতীয় ধাপে ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিদ্যালয়গুলোর জন্য আরও ৪ হাজার ১৬৬টি সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।