কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের আওতাধীন বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৬টি ক্যাটাগরির ৩৭টি পদে নিয়োগ দেওয়া হবে। এসব পদে শুধু কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
শূন্য পদের বিবরণ
- ড্রাফটসম্যান – ১ জন
- অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – ২০ জন
- নাজির কাম-ক্যাশিয়ার – ৩ জন
- ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী – ৯ জন
- সার্টিফিকেট পেশকার – ১ জন
- সার্টিফিকেট সহকারী – ৩ জন
বয়সসীমা
২০২৬ সালের ৪ আগস্ট তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ৪ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা
- আবেদন শেষ: ২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০০টা
আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রয়োজনীয় তথ্য-দলিল জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



