tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশরবির মুনাফা বেড়েছে, নতুন সহযোগী প্রতিষ্ঠান করবে এসিআই

রবির মুনাফা বেড়েছে, নতুন সহযোগী প্রতিষ্ঠান করবে এসিআই

পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) সামান্য বেড়েছে। আর বহুমুখী শিল্পপ্রতিষ্ঠান অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি নতুন একটি সহযোগী (সাবসিডিয়ারি) প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানি দুটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তথ্যে দেখা যায়, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে রবির সমন্বিত (কনসোলিডেটেড) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৯ পয়সা। আর চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৯৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৩ পয়সা।

তবে আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে ২ টাকা ৩৫ পয়সায় নেমেছে, যা এক বছর আগে একই সময়ে ছিল ৪ টাকা ৪৮ পয়সা। এছাড়া ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৫৩ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ১২ টাকা ৩১ পয়সা। নতুন প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ৩ কোটি টাকা। এতে এসিআই পিএলসি ৮৫ শতাংশ শেয়ারের মালিক হবে। তবে এ সিদ্ধান্ত কার্যকর হবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর।