tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশচলন্ত প্রাইভেটকারে গুলিবর্ষণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্যবসায়ী

চলন্ত প্রাইভেটকারে গুলিবর্ষণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্যবসায়ী

চট্টগ্রামের হাটহাজারীতে চলন্ত প্রাইভেটকার লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ব্যবসায়ী এস এম শহিদুল্লাহ রনি।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের মেখল ইউনিয়নের চারা বটতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, শহিদুল্লাহ রনি আবাসন ব্যবসা ও ইটভাটা পরিচালনার পাশাপাশি একটি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার সময় তিনি নিজেই প্রাইভেটকার চালিয়ে বাড়ি ফিরছিলেন।

রনির দাবি, পথে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তার গাড়ির গতিরোধ করে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি বুঝতে পেরে তিনি গাড়ি থামিয়ে হেডলাইট বন্ধ করে দেন। এসময় হামলাকারীরা গাড়ি লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান। হামলায় তিনি শারীরিকভাবে অক্ষত থাকলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ভুক্তভোগীর সঙ্গে রাউজান এলাকার কয়েকজন ব্যক্তি ও একটি গোষ্ঠীর পূর্ববিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।