tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকসিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫, আহত ৩০

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫, আহত ৩০

সিরিয়ার পূর্বাঞ্চল থেকে রাজধানী দামেস্কগামী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দেইর আজ-জোর–দামেস্ক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত একটি বাসে দেশটির ইন্টারনাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা ছিলেন। অন্য বাসটিতে ছিলেন বেসামরিক যাত্রীরা। সংঘর্ষের পরপরই উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, আহতদের দ্রুত চিকিৎসাসেবা দিতে ঘটনাস্থলে কয়েকটি হেলিকপ্টার পাঠানো হয়। গুরুতর আহতদের হোমস সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনাটি আল-সুখনাহ ও ঐতিহাসিক নগরী পালমিরার মধ্যবর্তী এলাকায় ঘটেছে। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ দেইর আজ-জোর–দামেস্ক মহাসড়কটি পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ।

বিশ্লেষকদের মতে, প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সিরিয়ার সড়ক ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণের অভাব থাকায় দেশটিতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটছে।

উল্লেখ্য, গত অক্টোবরে দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি প্রতিক্রিয়া বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানান, বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সিরিয়ায় ২ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশটিতে সড়ক দুর্ঘটনা এখন মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে।