ফ্যাসিস্ট সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের দেড় শতাধিক নেতাকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রিত নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর তাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর দেড় শতাধিক নেতাকে এ নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে আমন্ত্রণপত্র সংশ্লিষ্ট নেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়ে



