tanaka

ডিসেম্বর ঘিরে রাজনীতিতে নতুন উত্তেজনা চলছে নানা হিসাব-নিকাশ

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি ‘ডিসেম্বর’। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে...
প্রচ্ছদরাজধানীআতশবাজির আগুনে দগ্ধ ৪ যুবক, হাসপাতালে ভর্তি একজন

আতশবাজির আগুনে দগ্ধ ৪ যুবক, হাসপাতালে ভর্তি একজন

রাজধানীর মিরপুরের পল্লবী থানার সিটি ক্লাব এলাকায় আতশবাজি ফোটানোর সময় আগুনে চার যুবক দগ্ধ হয়েছেন। আহতরা হলেন মো. সাকিব (২১), রিফাত (২০), সজীব (২২) ও তাহসিন (২২)।

রোববার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাত ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতালে নিয়ে আসা মো. আরাফাত জানান, সিটি ক্লাব এলাকায় আতশবাজি দিয়ে উদযাপনের সময় হঠাৎ আগুন লেগে চারজন দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাহসিন, সজীব ও রিফাতকে ছেড়ে দেওয়া হলেও সাকিবকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

তিনি আরও জানান, সাকিব মিরপুরের একটি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা মিরপুর-১২ নম্বর এলাকায়। অন্য তিনজনের বাসাও একই এলাকায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আতশবাজির আগুনে দগ্ধ চার যুবককে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে সাকিবের দুই পা দগ্ধ হওয়ায় তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য তিনজনের আঘাত তুলনামূলক কম হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়ি পাঠানো হয়েছে।