tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এর প্রতিটি অক্ষর আমরা পালন করব। এটি আমাদের অঙ্গীকার।”

তিনি বলেন, বিএনপি যেমন ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তেমনি জুলাই সনদ বাস্তবায়নেও সমানভাবে অঙ্গীকারবদ্ধ। তবে উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে আসন বণ্টনের বিষয়ে দলটি কখনোই একমত ছিল না। তাঁর ভাষায়, “এটি জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে।”

জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কেউ কেউ এই আন্দোলনকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইলেও বিএনপি তা সমর্থন করে না। তিনি বলেন, “জুলাইয়ের আন্দোলন শুধু একটি মাসের ঘটনা নয়; এটি দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের পরিণতি।”

সংবিধান নিয়ে দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপি সবসময় সংবিধান সংশোধনের কথা বলেছে, সংবিধান সংস্কারের কথা নয়। তাঁর মতে, প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে সংবিধানকে সময়োপযোগী করা যেতে পারে, তবে সেটিকে নতুনভাবে সংস্কারের পক্ষে দল নয়।