tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদপরবাসমালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার পাহাং রাজ্যের হাবু এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবন প্রকল্পে পরিচালিত বিশেষ অভিযানে ৮১ জন বাংলাদেশিসহ মোট ১১৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টা থেকে শুরু হওয়া যৌথ অভিযানে মোট ১৪৫ জনের কাগজপত্র যাচাই করা হয়। যাচাই শেষে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১৩ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন ৮১ জন বাংলাদেশি, ২৯ জন ইন্দোনেশীয়, দুইজন নেপালি এবং একজন মিয়ানমারের নাগরিক। তাদের মধ্যে ১০৭ জন পুরুষ এবং ছয়জন নারী।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈধ ভ্রমণ নথি ছাড়া দেশটিতে অবস্থানের অভিযোগে ৬১ জন, অনুমোদিত সময়ের বেশি অবস্থান করায় ২৬ জন, অভিবাসন আইন লঙ্ঘনের একটি পৃথক ধারায় একজন এবং অভিবাসন বিধিমালা ভঙ্গের অভিযোগে আরও ২৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পরবর্তী তদন্তের জন্য আটক সবাইকে পাহাং অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট কার্যালয়ে নেওয়া হয়েছে।

অভিযানে পাহাং স্টেট এনফোর্সমেন্ট ইউনিট, পাহাং অভিবাসন বিভাগ এবং জেনারেল অপারেশনস ফোর্সের (পিজিএ) প্রায় ৭০ জন কর্মকর্তা অংশ নেন।