৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামী বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, বুধবার বাংলাদেশের আকাশে কোথাও সফর মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত কমিটিকে অবহিত করতে হবে। এ জন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
এছাড়া, চাঁদ দেখার তথ্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কেও জানানোর অনুরোধ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটি ১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাস শুরুর তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।



