tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়জাতীয় সংসদে আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন

জাতীয় সংসদে আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন

জাতীয় সংসদে আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সম্মতিক্রমে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি পৃথক প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রস্তাবগুলো গৃহীত হয়।

নবগঠিত কমিটিগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা-৬ আসনের বিএনপি সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। এছাড়া শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কুমিল্লা-৯ আসনের বিএনপি সংসদ সদস্য মো. আবুল কালামকে।

সংসদীয় কার্যক্রম আরও কার্যকর, জবাবদিহিমূলক ও গতিশীল করতে এসব স্থায়ী কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন