tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীমিরপুরে বিশেষ অভিযানে ৪০ জন গ্রেফতার

মিরপুরে বিশেষ অভিযানে ৪০ জন গ্রেফতার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) থানা পুলিশের একাধিক দল এলাকায় অপরাধপ্রবণ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ৪০ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— সৈকত দাস (২৬), মোস্তাফিজুর রহমান (২৬), মো. দ্বীন (২২), বিপুল দাস (৩০), জয়েনুল হক জনি (২৬), মো. সামাদ মজুমদার (২৫), নিবির (২০), মো. জিহাদ (২৩), মো. আবির (২৯), জিৎ (১৯), মো. মাসুদ রানা (২৪), প্রান্ত কুমার শীল (১৯), সোলাইমান রহমান সানি (২২), জিহাদ (১৯), মো. আল ইমরান হোসাইন (২৬), মো. সানি (২৫), মো. নীরব খান (২৫), আব্দুল আহাদ (২৭), সাইফুল ইসলাম মানিক (৩৩), সাইদুল ইসলাম (২৫), মো. কাঞ্চন (৩২), মো. হাসেম (৩৮), মেহেদী হাসান (২৮), মো. আলাউদ্দিন (৩৩), মো. ওমর ফারুক (৩৪), মো. শাকিল (৩২), মো. সোহাগ হোসেন (৩৪), মো. শহিদ (৩৮), মো. শামীম (১৮), আলামিন ওরফে ভোলা (২৫), এফ. এম. সাজ্জাদ হোসেন ওরফে সাগর (৩৮), অমিত (২৯), লিয়ন (২৭), লরেন্স (২৭), মো. সাঈদ সালবি (২৬), মো. মির্জা আবীর (২৮), মো. আকিব হোসেন (২১), ওয়াদুদ ইসলাম সাফা (২১), মুরসালিন (১৯) এবং মো. মাসুদ রানা (৩০)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাও রয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।