tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

দেশের স্বাস্থ্য খাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবা প্রদানকারীর সংখ্যা কম হওয়ায় এ খাত নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ সংকট দূর করতে সরকার তরুণ স্বাস্থ্য উদ্যোক্তাদের উৎসাহিত করছে এবং স্বাস্থ্য খাতে নতুন উদ্ভাবন ও উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি, কিন্তু সেই তুলনায় স্বাস্থ্যসেবা প্রদানকারী জনবল পর্যাপ্ত নয়। এটি স্বাস্থ্যখাতের অন্যতম বড় চ্যালেঞ্জ।”

তিনি জানান, সরকার স্বাস্থ্য খাতে উদ্যোক্তা তৈরিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তরুণদের উদ্ভাবনী উদ্যোগ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবার বিস্তার এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশে অনেক দক্ষ ও খ্যাতনামা চিকিৎসক রয়েছেন, যারা নতুন নতুন চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনে কাজ করছেন। পাশাপাশি বাংলাদেশের ওষুধ শিল্প আন্তর্জাতিক মান অর্জন করেছে এবং দেশের ওষুধের গুণগত মান বিশ্ববাজারেও প্রশংসিত।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার ডেঙ্গু মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি দাবি করেন, আগের সময়ের তুলনায় এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্যখাতকে আরও আধুনিক ও শক্তিশালী করতে উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং নতুন স্বাস্থ্য উদ্যোক্তা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী।