tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশনা: প্রতিষ্ঠানে নেশাদ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ

শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশনা: প্রতিষ্ঠানে নেশাদ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ

শিক্ষা মন্ত্রণালয় এক নতুন নির্দেশনায় জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালীন সময়ে শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য পান, সিগারেট এবং যেকোনো ধরনের নেশাদ্রব্য গ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ। একই সঙ্গে শিক্ষার্থীদের ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) বা ই-সিগারেট ব্যবহারের বিষয়ে কঠোর সতর্কতা আরোপের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিন স্বাক্ষরিত এক নীতিমালার মাধ্যমে সম্প্রতি জারি করা হয়।

নীতিমালায় উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নির্দেশনা অনুযায়ী, জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে—তারা যেন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে পরিদর্শনকালে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করেন এবং তা পরিদর্শন প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেন।

এছাড়া, সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের জন্য নেশাজাত দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকার বিষয়টি জোর দিয়ে বলা হয়েছে। শিক্ষার্থীদের ইএনডিএস-এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণপ্রাপ্তদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশে রূপান্তরের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।