tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদচাকরীইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন ২ জুলাই পর্যন্ত

ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন ২ জুলাই পর্যন্ত

বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর অন্যতম Eastern Bank PLC (EBL) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রিলেশনশিপ অফিসার (RO) থেকে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার (SRM) পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।

গত ১৮ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

  • প্রতিষ্ঠান: ইস্টার্ন ব্যাংক পিএলসি (EBL)
  • চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
  • পদের নাম: রিলেশনশিপ অফিসার (RO) থেকে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার (SRM)
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • কর্মস্থল: দেশের যেকোনো শাখা বা অফিস
  • আবেদনের মাধ্যম: অনলাইন
  • আবেদন শুরু: ১৮ জুন ২০২৬
  • আবেদনের শেষ সময়: ২ জুলাই ২০২৬

যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গ্রাহকসেবায় দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা

নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া ব্যাংকের প্রচলিত নীতিমালা অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীরা ইস্টার্ন ব্যাংকের ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত তথ্য পাওয়া যাবে ব্যাংকের অফিসিয়াল https://ebl.bdjobs.com/ ওয়েবসাইটে।

আবেদনের শেষ তারিখ: ২ জুলাই ২০২৬।