tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

চলমান ফুটবল বিশ্বকাপে বাংলাদেশিদের কাছে যুক্তরাষ্ট্র দলের পক্ষে সমর্থন চেয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্রের ওপর ভরসা রাখলে হতাশ হতে হবে না।”

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের পর এবারই প্রথম টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে জয় পেল মার্কিন দল।

এই সাফল্যের প্রসঙ্গ টেনে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, “আজ এখানে আসার একটি বিশেষ কারণ আছে। গত রাতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্র দুর্দান্ত জয় পেয়েছে এবং আমরা পরবর্তী পর্বে জায়গা নিশ্চিত করেছি।”

তিনি আরও বলেন, “আমি পররাষ্ট্রমন্ত্রীসহ বাংলাদেশের সব ফুটবলপ্রেমীকে উৎসাহিত করতে চাই, যাতে তারা বিশ্বকাপের বাকি পথচলায় যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন। কারণ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখলে পস্তাতে হয় না।”

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের প্রাক্কালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত। তবে সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত এ বৈঠককে ‘রুটিন সাক্ষাৎ’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।