tanaka
প্রচ্ছদজাতীয়প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে তিন উপদেষ্টা

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে তিন উপদেষ্টা

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি: প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও প্রকৌশল অধিকার আন্দোলনের সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অন্তর্ভুক্ত করে সরকার ঘোষিত কমিটিকে অবিলম্বে সংস্কার করতে হবে।

শিক্ষক প্রতিনিধি ও স্টেকহোল্ডারদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠন করে পূর্বে উত্থাপিত তিন দফা দাবি দ্রুততম সময়ে মেনে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করতে হবে। এ বিষয়ে তিন উপদেষ্টা— মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান ও সৈয়দা রিজওয়ানা হাসান— শিক্ষার্থীদের সামনে এসে নিশ্চয়তা প্রদান করতে হবে।

হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং আন্দোলন চলাকালীন সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পুলিশ দিয়ে যৌক্তিক আন্দোলনে আর কোনো হামলা করা যাবে না।

শিক্ষার্থী রোকনের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে চাকরি থেকে বহিষ্কার করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলার জন্য দায়ী ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে।