হিমাগারের গেটে আলুর সর্বনিম্ন মূল্য কেজিপ্রতি ২২ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে ৫০ হাজার টন আলু কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে আলুর বিক্রয়মূল্য উৎপাদন খরচের তুলনায় কম হওয়ায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশনায় একটি চার সদস্যের পর্যালোচনা কমিটি গঠন করা হয়। এতে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি এবং বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবদের সদস্য করা হয়।
কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার তিনটি সিদ্ধান্ত নেয়—
১. হিমাগারের গেটে আলুর কেজিপ্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ।
২. সরকারি উদ্যোগে ৫০ হাজার টন আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ এবং চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিক্রি।
৩. আগামী মৌসুমে আলুচাষিদের জন্য বিশেষ প্রণোদনা প্রদান।



