রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। এতে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাসাবাড়ি ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প হয়।
অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভুটানের পুনাখার ৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
এ ভূম্পিকম্পে বাংলাদেশের পাশাপাশি ভারত, ভুটান ও চীনেও কম্পন হয়েছে।



