tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশসিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে ৫ কিমি যানজট

সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে ৫ কিমি যানজট

যমুনা সেতুর ওপর দুর্ঘটনা, গাড়ি বিকল হয়ে যাওয়া ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৫ জুন) ভোর থেকে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডা পর্যন্ত এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেতুর ঢাকামুখী লেনে নাবিল পরিবহনসহ অন্তত পাঁচটি গাড়ি পর্যায়ক্রমে বিকল হওয়ায় এ ভোগান্তি সৃষ্টি হয়েছে।ঢাকামুখী পরিবহন চালক ও যাত্রীরা জানান, সেতুর ওপর দুর্ঘটনাকবলিত ও বিকল গাড়িগুলো সরিয়ে নিতে বেশ সময় লাগে। ফলে সেতুর ওপর চলাচলে বিঘ্ন ঘটে। তবে বেলা ১১টা নাগাদ সেতুতে বিকল হওয়া ৫টি গাড়ির মধ্যে তিনটি সরিয়ে ফেললে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।বেলা সোয়া ১১টায় যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) তপন চন্দ্র সূত্রধর জাগো নিউজকে বলেন, সেতুর ওপর পাঁচটি গাড়ি বিকল হওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে তিনটি গাড়ি সরিয়ে ফেলা হয়েছে। এতে ভোগান্তি অনেকটাই দূর হয়েছে। তবে এখনও কড্ডা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার যানজট রয়েছে। আশা করা যায় অল্প কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জাগো নিউজকে বলেন, গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপে সিরাজগঞ্জ অংশে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ চলছে।