tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাটের বাধা ভ্যাট-ট্যাক্স

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাটের বাধা ভ্যাট-ট্যাক্স

‘বাংলাদেশে উন্নতমানের কাঁচাপাটের পর্যাপ্ত সরবরাহ থাকায় পাট ও বহুমুখী পাটপণ্য খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে দক্ষ জনবলের ঘাটতির কারণে বৈশ্বিক বাজারের উদীয়মান সুযোগগুলো পুরোপুরি কাজে লাগাতে পারছি না আমরা।’

এ সম্ভাবনা বাস্তবে রূপ দিতে জাতীয় বাজেটে দক্ষতা উন্নয়ন ও গবেষণায় বিশেষ বরাদ্দ রাখা এবং বিনিয়োগ, উদ্ভাবন ও পণ্যের বহুমুখীকরণে সহায়ক বাস্তবমুখী নীতি গ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বহুমুখী পাটজাতপণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতিআমাদের মূল প্রত্যাশা জুট ডাইভার্সিফায়েড প্রোডাক্ট (পাটজাত বহুমুখী পণ্য) খাতকে বাস্তবভিত্তিক নীতিসহায়তা দেওয়া। বর্তমানে আমরা স্থানীয়ভাবে কাঁচামাল কিনলেও সোর্স ট্যাক্স দিতে হচ্ছে। আবার আমদানি করা কাঁচামাল ব্যবহারের ক্ষেত্রেও নানা ধরনের ট্যাক্স ও জটিলতা রয়েছে। ফলে আমরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি।সবচেয়ে বড় বিষয় হলো— প্রোডাক্ট ডেভেলপমেন্ট, গবেষণা, নতুন প্রযুক্তি আনা, স্কিল ডেভেলপমেন্ট এবং আন্তর্জাতিক মার্কেটিং—সবকিছু উদ্যোক্তাদের নিজেদের খরচে করতে হচ্ছে। এসব ব্যয়ের বিপরীতে যদি সরকার ট্যাক্স বেনিফিট বা বিশেষ প্রণোদনা দেয়, তাহলে খাতটি দ্রুত এগোতে পারবে।