tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানের শাসনব্যবস্থার পতন অনিবার্য: নেতানিয়াহু

ইরানের শাসনব্যবস্থার পতন অনিবার্য: নেতানিয়াহু

ইরানের বর্তমান শাসনব্যবস্থার ভিত্তি নড়ে গেছে এবং এটি শেষ পর্যন্ত ভেঙে পড়তে বাধ্য বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মঙ্গলবার (২ জুন) দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের বিদায়ী প্রধান ডেভিড বার্নিয়াকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ইরান ইতোমধ্যে তাদের কর্মকাণ্ডের জন্য বড় ধরনের মূল্য পরিশোধ করেছে। তার দাবি, দেশটির বর্তমান শাসনব্যবস্থার মূল ভিত দুর্বল হয়ে পড়েছে এবং এটি আর আগের অবস্থায় ফিরে যেতে পারবে না।

তিনি আরও বলেন, ইরানের এই শাসনব্যবস্থার পতন অবশ্যম্ভাবী। একই সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের কঠোর জবাব দেওয়া হবে উল্লেখ করে তিনি সতর্ক করেন, ইসরাইলের শত্রুদের সব পরিকল্পনা ব্যর্থ হবে এবং তাদের এর জন্য চড়া মূল্য দিতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বৈরুতে হিজবুল্লাহর  লক্ষ্যবস্তুতে পরিকল্পিত হামলা থেকে সরে আসার পরপরই নেতানিয়াহুর এই বক্তব্য সামনে এলো।

এদিকে, বিদায়ী মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার পাঁচ বছরের মেয়াদের প্রশংসা করেন ইসরাইলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, বার্নিয়ার নেতৃত্বে মোসাদ ইসরাইলের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ে কার্যক্রম পরিচালনা করেছে এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

মোসাদে তিন দশকের সেবার জন্য বার্নিয়াকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু বলেন, বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইলের নিরাপত্তা রক্ষায় তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

বার্নিয়ার বিদায়ের পর নেতানিয়াহুর বিদায়ী সামরিক সচিব রোমান গফম্যান মোসাদের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

সূত্র: টাইমস অব ইসরাইল।